যারা অনলাইনে ডাটা এন্ট্রি কাজ করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়।কম্পিউটারের সাধারণ ব্যবহার জানা থাকলেই এ ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে।এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয।এ জন্য প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলে।
আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে শর্টটাস্ক (http://www.shorttask.com)।প্রথম দেখায়ই সাইটটিকে ভাল লাগবে। শর্টটাস্ক সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৬০ মিনিট সময় লাগে।কোনো কোনো কাজে ২দিন সময়ও দেওয়া হয়।প্রতিটি কাজের মূল্য সর্বনিম্ন ০.০৩ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩ ডলার পর্যন্ত হয়ে থাকে।সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ১০ ডলার হলেই পেপাল সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।
ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেক ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে http://www.minuteworkers.com, http://www.rapidworkers.com, http://www.minijobz.com , http://www.microworkers.comইত্যাদি।
সবচেয়ে সেরা মাইক্রো জব সাইট টি হচ্ছে http://www.microjob.co/?amigosid=1185
উত্তরমুছুনমন্তব্যের জন্য ধন্যবাদ।
উত্তরমুছুন